ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

ads

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি পদমর্যাদার ২ কর্মকর্তাসহ ৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদফতরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।


এছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের ডিআইজি সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদফতরের (টিআর পদে) ডিআইজি এবং পুলিশ অধিদফতরের (টিআর পদে) ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএ’র ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page